সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ঈশিতা এবার শিক্ষক

বিনোদন ডেস্ক :


বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘সাউথইস্ট ইউনিভার্সিটি’র স্কুল অব বিজনেস’র আওতাধীন মার্কেটিং বিভাগের শিক্ষক হিসেবে শিক্ষকতা করছেন অভিনেত্রী ও পরিচালক রুমানা রশীদ ঈশিতা। গত এক মাসেরও বেশি সময় ধরে শিক্ষার্থীদের পড়াচ্ছেন এই তারকা। অভিনয়, নাচ, নির্দেশনার বাইরে শিক্ষকতার মতো মহান পেশাকে ভীষণ উপভোগ করছেন ঈশিতা।

তিনি বলেন, ‘যদিও মাত্র কিছুদিন হলো শিক্ষতা শুরু করেছি, কিন্তু এটা সত্যি আমি ভীষণ উপভোগ করছি এই পেশা। শিক্ষকতা মহান পেশা, শিক্ষার্থীদের পড়াতে এসে তাদের শ্রদ্ধা-ভালোবাসা পেয়ে এই পেশার প্রতি আমার ভালোবাসা বেড়ে গেছে। প্রতিদিনই নতুন আমাকে আবিষ্কার করছি আমি।

আবার এটাও সত্য যে, এই পেশার জন্য নিজেকেও অনেক স্টাডি করতে হয়, অনেক কিছুই জানতে হয়। তবে যাই বলি না কেনো, আমি অন্যরকম আনন্দ পাচ্ছি।’ ঈশিতা খ-কালীন শিক্ষক হিসেবে কাজ করছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পেয়ে দারুণ খুশি। বিশ্ববিদ্যালয়টির মাকের্টিং বিভাগের শিক্ষার্থীর সংখ্যাও আগের চেয়ে বেড়েছে। এদিকে গেলো ১১ অক্টোবর ‘চ্যানেল আই টিভিতে প্রকাশিত হয়েছে ঈশিতার গাওয়া নতুন গান ‘তোমার জানালায়’।

এটি লিখেছেন সোহেল আরমান এবং সুর ও সঙ্গীত করেছেন ইবরার টিপু। ইউটিউবে এরইমধ্যে গানটি প্রায় এক লক্ষ ভিউয়ার্স উপভোগ করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930