সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

নাম ভূমিকায় এটিএম শামসুজ্জামান

বিনোদন ডেস্ক :


নতুন একটি ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করছেন এটিএম শামসুজ্জামান। এর শিরোনাম ‘জায়গীর মাস্টার’। এটি নির্মাণ করছেন এসএ হক অলিক। এরইমধ্যে বাংলাভিশনে ধারাবাহিকটির প্রচার শুরু হয়েছে। এটিএম শামসুজ্জামান বলেন, ‘অলিক আমার খুব পছন্দের একজন নির্মাতা। সে তার গল্পের প্রয়োজনে ঢাকা থেকে বেশ দূরেই বলা চলে ধারাবাহিকটির শুটিং করেছে।

তার আন্তরিকতায় আমি যতটা না মুগ্ধ হয়েছি, তারচেয়েও বেশি মুগ্ধ হয়েছি তার নিদের্শনায়। একজন নির্মাতা যখন বুঝে নির্মাণ করেন, তখন তার নির্দেশনায় কাজ করতে ভালো লাগে। অলিকের জন্য আমি প্রাণভরে দোয়া করি সে যেন আরও অনেক দিন নির্মাণে থেকে আমাদের নাট্যাঙ্গন, চলচ্চিত্রাঙ্গনকে সমৃদ্ধ করতে পারে।’ প্রতি বৃহস্পতি থেকে শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হচ্ছে নাটকটি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930