সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সবাইকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে

ইসলাম ধর্ম ডেস্ক :


মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। আল্লাহ তায়ালা প্রত্যেক মানুষকে কিছু দায়িত্ব দিয়ে দুনিয়েতে পাঠিয়েছেন। সে দায়িত্ব কতটুকু পালন করেছে তার জবাবদিহি তাকে অবশ্যই করতে হবে। আল্লাহ তায়ালা পৃথিবীকে মানুষের জন্য বসবাসযোগ্য করে দিয়েছেন। আর এর সঠিক তদারকি করা ও রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব মানুষের।

এ সম্পর্কে কুরআনে সুরা জিলজাল এর ৭ ও ৮ নম্বর আয়াতে বলা হয়েছে, কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে সে তা দেখতে পাবে এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে সে তাও দেখতে পাবে। নিজ ভূমি বা দেশের প্রতি সবার দায়িত্ব ও কর্তব্য সীমাহীন। দেশ প্রেম ঈমানের অঙ্গ। মক্কা থেকে হিজরতের পর রাসুলুল্লাহ (সা.) বলেন, তোমার শহর কতই না সুন্দর, আমি তোমায় ভালোবাসি।

আমার জনগণ যদি আমাকে বের করে না দিত, কখনো আমি তোমায় ছেড়ে অন্য কোথাও যেতাম না (তিরমিজি : ৩৯৫২)। যে ব্যক্তি মুক্তি ও পুণ্য চায় সে যেন আল্লাহ যতটুকু শরিয়ত দিয়েছেন তাতেই সীমাবদ্ধ থাকে। বেদাত থেকে সতর্ক থাকে। বেদাত হলো- নানাবিধ ফেতনা, পরীক্ষা, দুর্দশা, নাফরমানি, গোনাহ ও অপরাধের আখড়া। যা সুন্নত থেকে দূরে সরিয়ে দেয়। উম্মাহর ঐক্য বিনষ্ট করে। দ্বীন, বুদ্ধি ও স্বভাবকে ধ্বংস করে। কোনো গোষ্ঠী একটি বেদাতে লিপ্ত হলো মানে তারা অনুরূপ একটি সুন্নতকে ছেড়ে দিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930