সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

জামায়াত নেতার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ আসনে বিএনপিদলীয় প্রার্থী জামায়াতে ইসলামীর নেতা গোলাম রব্বানীর মনোনয়নপত্র অবিলম্বে গ্রহণ করতে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার গোলাম রব্বানীর করা এই রিটের শুনানি নিয়েবিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ ওই নির্দেশনা দেন।

গোলাম রব্বানী মিঠাপুকুর উপজেলার সাবেক চেয়ারম্যান। তাঁর আইনজীবী বায়জীদ ওসমানী সে সময় প্রথম আলোকে জানিয়েছিলেন, বিএনপির প্রার্থী হিসেবে গোলাম রব্বানী মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তা সেটি গ্রহণ করেননি।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী শিশির মনির।

আদেশের বিষয় জানিয়ে শিশির মনির প্রথম আলোকে বলেন, ২৮ নভেম্বর গোলাম রব্বানীর মনোনয়নপত্র গ্রহণ করেননি রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা। বিষয়টি ২৯ নভেম্বর নির্বাচন কমিশনকে অবহিত করা হয়। এরপরও মনোনয়নপত্র গ্রহণে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে এবং মনোনয়নপত্র গ্রহণে নির্দেশনা চেয়ে রিটটি করা হলে আদালত ওই নির্দেশ দেয়। মনোনয়নপত্র গ্রহণ না করা কেন বেআইনি ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে আদালত রুল দিয়েছেন জানিয়ে ওই আইনজীবী বলেন, চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তাসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

সূত্র : প্রথম আলো

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930