মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বিয়ের আসরে বর-কনের ক্রিকেট ম্যাচ

এক্সক্লুসিভ ডেস্ক :


২০১৬ সালে ভ্রমণ সাইট প্রিপঅ্যাডভাইজার’স আয়োজিত ট্রাভেলরস চয়েস অ্যাওয়ার্ড বিশ্বের সেরা হোটেল নির্বাচিত হয় ভারতের যোধপুরের উমেদ ভবন। ১৯২৮ থেকে ৪৩ সালের মধ্যে মহারাজা উমেদ সিংয়ের সময়ে এই প্রাসাদটি তৈরি হয়েছিল। ৩৪৭টি ঘর রয়েছে প্রাসাদটিতে, আর এই ঘরগুলো তৈরি হয়েছে বেলেপাথর দিয়ে। রাজকীয় ছাপ রয়েছে এর প্রতিটি দেয়ালে দেয়ালে। প্রাসাদটির মেঝেতে রয়েছে উজ্জ্বল মার্বেল। বাইরে বিস্তৃত সাজানো বাগান। এই বাগানে রয়েছে ময়ূরের আনাগোনা।

পৃথিবীর ব্যয়বহুল ভেন্যুর অন্যতম ভেন্যু হচ্ছে উমেদ ভবন ভেন্যু; আর এখানেই বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এবং হলিউডের গায়ক নিক জোনাসের বিয়ে সম্পন্ন হয়েছে। খ্রিস্টান রীতি মেনে শনিবার ও হিন্দু রীতি মেতে রোববার বিয়ে করেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বিয়ে পড়ানোর আগে যোধপুরের উমেদ ভবনে শুক্রবার বসেছিল মেহেন্দি-সঙ্গীতের অনুষ্ঠান। এতে প্রিয়াঙ্কা চোপড়া হাতে মেহেদী লাগিয়েছেন ও নিক জোনাস সঙ্গীত গেয়েছেন। ইনস্টাগ্রামে এই ছবি প্রিয়াঙ্কা নিজেই প্রকাশ করেছেন।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনেপক্ষে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া, ভাই সিদ্ধার্থ, চাচাতো বোন পরিণীতি চোপড়া এবং মানারা চোপড়া। বরপক্ষে ছিলেন নিকের বাবা পল কেভিন সিনিয়র, মা ডেনিস, ভাই কেভিন এবং তার স্ত্রী ড্যানিয়েল, আরেক ভাই জো এবং তার বাগদত্তা ‘গেম অব থ্রোনস’ সিরিজের অভিনেত্রী সোফি টার্নার। প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়েতে পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নিতা, মেয়ে ইশা, ছেলে আকাশ এবং অনন্ত। উপস্থিত ছিলেন হলিউড অভিনয়শিল্পী আর্মি হ্যামারের স্ত্রী এলিজাবেথ চেম্বারস, ব্রিটিশ গায়ক ও অভিনেতা জেসমিন ওয়ালিয়া এবং সালমান খানের বোন অর্পিতা।

এই বিয়েতে উমেদ ভবন প্রাসাদের মাঠে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়। কারণ, ভারতে ক্রিকেট খেলা একটি জনপ্রিয় খেলা। ভারতের জনগণ ক্রিকেটকে পছন্দ ও ভালোবাসে। প্রিয়াঙ্কাও ক্রিকেটপ্রেমী, ক্রিকেটকে তিনি পছন্দ ও ভালোবাসেন। আর এই ভালোবাসা থেকেই বিয়ের আসরের কনে পক্ষে প্রিয়াঙ্কা চোপড়া ও বরপক্ষে নিক জোনাসের মধ্যে প্রীতি ভালোবাসার ক্রিকেট ম্যাচও অনুষ্ঠিত হয়। তাতে মজা করে সবাই ক্রিকেট খেলেছেন এবং এই ক্রিকেট ম্যাচে নাকি প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস ছক্কা হাঁকিয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০