সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুর জেলা আ.লীগ সভাপতির সুস্থ্যতা কামনায় মিলাদ মাহফিল

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকুর শারীরিক সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জু’মা চন্দ্রগঞ্জ ষ্টেশন কেন্দ্রীয় আমিনিয়া জামে মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, সহ-প্রচার সম্পাদক মুনচুর আহম্মদ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলের আহ্বায়ক ছাবির আহম্মদ, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন পাটোয়ারী, মান্দারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অহিদুজ্জামান বেগ বাবলু, আওয়ামীলীগ নেতা কামাল হোসেন, চন্দ্রগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু ও আবু তালেব, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন, মসজিদের খতিব মাওঃ মো. মোস্তফা।

উল্লেখ্য, জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু দীর্ঘদিন যাবত শারীরিক অসুস্থ্যতায় সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। তিনি বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930