সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নোয়াখালীতে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

নোয়াখালী সংবাদদাতা :

নোয়াখালী সদর উপজেলার আণ্ডারচর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা আবুল হাশেমকে (৫০) তাঁর বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান জানান, আবুল হাশেম ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। গুলিবিদ্ধ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান।

সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক সূত্র বলছে, দলের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930