সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত যুবকের মৃত্যু, আরো ২ জন গুলিবিদ্ধ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামে শনিবার মধ্যরাতে দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক যুবক মারা গেছে। এ ঘটনায় স্থানীয় রাকিব হোসেন ও জহির নামের দুই ছাত্রলীগ নেতাও গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত যুবক মহাজোটের কর্মী হিসাবে দাবি করেছেন আওয়ামীলীগ নেতারা।

জানা যায়, সদর উপজেলার বড়ালিয়া গ্রামের বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে বেশ কয়েকটি ফাঁকা আওয়াজের শব্দ শুনেন স্থানীয়রা। এরপর আ.লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন গুলিবিদ্ধ হন। এর কিছুক্ষন পর পার্শ¦বর্তী একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আহসানুল কবির রিপন জানান, অতর্কিত সন্ত্রাসী হামলায় আওয়ামীলীগ কর্মী নিহত ও ছাত্রলীগের দুই নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তাৎক্ষনিক নিহতের নাম পরিচয় জানা যায়নি।

চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930