সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নব জাগরণ একতা সংস্থার বর্ষপুর্তি পালন ও শীতবস্ত্র বিতরণ


আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন নব জাগরণ একতা সংস্থার দ্বিতীয় বর্ষপুর্তি পালন ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার দাসেরহাট রূপাচরা সফিউল্যাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু।
নব জাগরণ একতা সংস্থার সভাপতি আলমগীর হোসেন শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জনতা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোজাম্মেল হোসেন, সদর উপজেলা (পূর্ব) যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সইদুল ইসলাম রোকন।
এ ছাড়া উপস্থিত ছিলেন, নব জাগরণ একতা সংস্থার উপদেষ্টা বাপ্পী চক্রবর্তী, সহ-সভাপতি মো. আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদ আলম, সদস্য তুষার মাহমুদ, সুজন মাহমুদ, তুষার দাস প্রমুখ।
অনুষ্ঠানে দ্বিতীয় বর্ষপুর্তি উপলক্ষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ কেক কাটেন এবং শতাধিক হতদরিদ্র নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930