সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নতুন গান নিয়ে আসছে ব্যান্ডদল ‘আভাস’

আকাশবার্তা ডেস্ক :

শিরোনামহীন ছাড়ার পর ‘আভাস’ নামের ব্যান্ড গড়েন তানযীর তুহিন। এরমধ্যেই ‘মানুষ-১’ শিরোনামে একটি গান প্রকাশ করেছে ব্যান্ডটি। গত বছরের (২০১৮) ১৫ মে গানটি প্রকাশ হয়।

এবার ‘আভাস’ তাদের দ্বিতীয় গান ব্যান্ডের নামে(আভাস) প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২০ থেকে ২৫ জানুয়ারির মধ্যে আভাস’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে বলে তানযীর তুহিন জানিয়েছেন।

‘কত প্রশ্নের বনে হারিয়ে-জড়িয়ে/বোঝে না তবু এ মন/শান্ত নিবিড় পথে হেটে কাটে সারাদিন সারাক্ষন’- এমন কথার গানটি রচনা করেছেন মিহন। গান তৈরির বাকী কাজগুলো আভাস’র।

গানটি প্রসঙ্গে বাংলানিউজকে আভাস ভোকালপ্রধান তানযীর তুহিন বলেন, শ্রোতাদের জন্যই তো গান তৈরি করি। তাদের ভালো লাগলেই কাজটি সার্থক হয়। সেই চিন্তা থেকে কাজটি সর্বোচ্চ ভালো করার চেষ্টাই করেছি। বাকীটা শ্রোতারা বিচার করবেন। 

এরইমধ্যে গানটির ভিডিওর কাজও সম্পন্ন হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন আরিফ। এর ভিডিও নির্মিত হয়েছে পুরান ঢাকায়। 

আভাস ব্যান্ডের লাইনআপ- তুহিন (ভোকাল), সুমন (লিড গিটার), রাজু (বেস গিটার), রিংকু (ড্রামস), শাওন (কি-বোর্ডস)।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930