সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

সোশ্যাল মিডিয়ায় নতুন আতঙ্কের নাম ‘WhatsApp Gold’

টেক বার্তা ডেস্ক :

মাত্র একটা ভিডিয়োই আপনার সর্বনাশ ডেকে আনতে পারে! আপনার ফোনে ফরোয়ার্ডেড ভিডিয়োয় একটা ক্লিক। ব্যস, আপনার ফোনে সেভ করা যাবতীয় ব্যক্তিগত তথ্য পেয়ে যাবে হ্যাকাররা। ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য, ছবি, ফোন নম্বর সব কিছুই হ্যাকারদের দখলে চলে যাবে। সোশ্যাল মিডিয়ায় নতুন আতঙ্কের নাম ‘WhatsApp Gold’

তবে ‘WhatsApp Gold’কে নতুন আতঙ্ক বলাটাও ঠিক হবে না। কারণ, প্রথম ২০১৬ সালে সোশ্যাল মিডিয়ায় এই প্রতারনার ফাঁদে পা দিয়ে ক্ষতিগ্রস্ত হন বহু মানুষ। ফের ২০১৯-এও ‘WhatsApp Gold’ ফিরে এসেছে বলে নিজেদের পোস্টে শেয়ার করেছেন অনেকে। অনেকের দাবি, ভিডিয়োটি ক্লিক করে দেখার ১০ সেকেন্ডের মধ্যেই গ্রাহকের ফোনে ম্যালওয়্যার ভাইরাস ঢুকে পড়বে। আর তার পরই ফোন থেকে হ্যাক করে নেওয়া হবে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য।

সাইবার সুরক্ষা বিশেষজ্ঞদের মতে, Google Play Store বা App Store-এর মতো পরিচিত প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোনও অচেনা লিঙ্ক থেকে কোনও কিছু ডাউনলোড না করাই ভাল। এমনকি এই ভিডিয়ো কোনও শেয়ার করা পোস্ট থেকে বা গ্রুপ থেকে এলেও তা মুছে দেওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930