মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

যেভাবে রান্না করবেন মেজবানি মাংস

লাইফস্টাইল ডেস্ক :

অনেকে মেজবানি মাংস খুব পছন্দ করেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার হওয়ায় বাইরের শহরগুলোর অনেকেই এটা রান্না করতে পারেন না। কেউ কেউ মনে করেন, মেজবানি মাংস রান্না করা কঠিন কাজ। মোটেও না, দেখে নিন কত সহজে মেজবানি মাংস রান্না করা যায়।

উপকরণ :

গরুর মাংস- দেড় কেজি (হাড় ও চর্বিসহ), সরিষার তেল- আধা কাপ, পেঁয়াজ কুচি- ১ কাপ, টমেটো- ২টি (মাঝারি করে কাটা), কাঁচামরিচ- কয়েকটি, গরম মসলার গুঁড়া- ১ চা চামচ

মেজবানি মসলা তৈরির উপকরণ :

আস্ত জিরা- ১ টেবিল চামচ, সাদা সরিষা- ১/২ টেবিল চামচ, ধনিয়া- ১ টেবিল চামচ, মৌরি- ১/২ টেবিল চামচ, শুকনো মরিচ- কয়েকটি, মেথি- ১ চা চামচ, জয়ত্রী- ছোট ২টি, জয়ফল- ১টি, রাঁধুনি- ১ চা চামচ, পোস্তদানা- ১ টেবিল চামচ

মাংস মাখানোর মসলা তৈরির জন্য :

লাল মরিচ গুঁড়া- ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া- ১/২ টেবিল চামচ, এলাচ- কয়েকটি, কালো এলাচ- ১টি, তারা মৌরি- ১টি, লবঙ্গ- ৫টি, দারুচিনি- ২টি (মাঝারি), গোলমরিচ- ১৫টি, তেজপাতা- ২টি, লবণ- ১ টেবিল চামচ, আদা-রসুন বাটা- ৩ টেবিল চামচ, পেঁয়াজ বাটা- ৪ টেবিল চামচ, বাদাম বাটা- ২ টেবিল চামচ, সরিষার তেল- ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি :

পোস্টদানা বাদে মেজবানি মসলা তৈরির উপকরণগুলো সব একটি শুকনা প্যানে অল্প আঁচে চুলায় টেলে নিন। টালা মসলার সঙ্গে ১ টেবিল চামচ পোস্তদানা দিয়ে সব একসঙ্গে ব্লেন্ড করুন।

একটি বড় বাটিতে মাংস নিন। মেজবানি মসলা ও মাংস মাখানোর মসলা সব দিয়ে মেখে নিন মাংস। চুলায় প্যান বসিয়ে সরিষার তেল গরম করুন। তেল গরম হলে পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিন। পেঁয়াজ লাল হয়ে গেলে টমেটো কুচি দিয়ে ভাজুন একসঙ্গে।

টমেটো নরম হয়ে গেলে মাখিয়ে রাখা মাংস দিয়ে দিন প্যানে।ভালো করে নেড়েচেড়ে প্যান ঢেকে দিন। ১৫ মিনিট অপেক্ষা করুন। মাঝে দুই-একবার নেড়ে দিতে হবে। মাংস ভালোভাবে কষানোর পর ২ কাপ পানি দিয়ে নেড়ে ঢেকে দিন প্যান।

চুলার আঁচ কমিয়ে দিন। প্রায় ৪০ মিনিট অপেক্ষা করুন মাংস সেদ্ধ হওয়ার জন্য।মাংস সেদ্ধ হয়ে গেলে গরম মসলার গুঁড়া ও কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করুন গরম গরম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০