সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সাবেক ফুটবলার কায়সার হামিদ গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

মাল্টিপারপাস কোম্পানির নামে প্রতারণার অভিযোগে সাবেক ফুটবলার কায়সার হামিদকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ (ঢাকা মেট্রো উত্তর)। ২০১৪ সালে বনানী থানার একটি মামলার অ্যারেস্ট ওয়ারেন্টের ভিত্তিতে গতকাল রোববার (২০ জানুয়ারি) এলিফ্যান্ট রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (ঢাকা মেট্রো উত্তর) মীর্জা আবদুল্লাহেল বাকি আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ (সোমবার) তাকে নিম্ন আদালতে পাঠানো হবে। সেখানে আমরা পাঁচদিনের রিমান্ড চাইবো।’তিনি আরও বলেন, ‘নিউওয়ে মাল্টিপারপাস কোঅপারেটিভ’নামে একটি প্রতিষ্ঠান ছিল কায়সার হামিদের। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে তিনি টাকা নিয়েছিলেন।

কিন্তু পরবর্তীতে টাকা দিতে পারেননি। এক পর্যায়ে গত আট বছর আগে প্রতিষ্ঠানটিই বন্ধ হয়ে যায়। এতে করে প্রতিষ্ঠানটিতে অর্থ লগ্নিকারীদের বেশ কয়েকজন তার বিরুদ্ধে মামলা করেন। কায়সার হামিদ বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছে বলে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

উল্লেখ্য, জাতীয় ফুটবল দলের এক সময়ের অধিনায়ক কায়সার হামিদ বাংলাদেশে ফুটবল ইতিহাসে অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে স্বীকৃত। তিনি ‘মোহামেডানের কায়সার হামিদ’নামেই পরিচিত ছিলেন। তার মা রানী হামিদ বাংলাদেশের সেরা দাবাড়ুদের একজন। তার বাবা প্রয়াত সেনা কর্মকর্তা আবদুল হামিদও ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930