সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

গাবতলীতে চাঁদা চাওয়ায় কৃষকলীগ নেতাসহ গ্রেপ্তার ২

আকাশবার্তা ডেস্ক :

বগুড়ার গাবতলীতে চাঁদা চাওয়ার অভিযোগে উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ফোরকান আলী (৩৯) ও যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম (৩৭) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার (২৩ জানুয়ারি) বিকেলে পৌর এলাকার খলিসাকুড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। একাধিকসূত্র জানায়, গাবতলী-বগুড়া সড়কে খলিসাকুড়ায় নির্মাণাধীন ব্রেইলী ব্রীজের ঠিকাদারের লোকজনদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল গ্রেপ্তারকৃত কৃষকলীগের ওই দুই নেতা।

গতকাল বিকেলে নির্মাণাধীন ওই ব্রেইলী ব্রীজে গিয়ে আবারো চাঁদা দাবি করলে থানায় সংবাদ দেয়া হয়। খবর পেয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কৃষকলীগ নেতা ফোরকান ও সাইফুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারের পরপরই জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জুসহ সহযোগী সংগঠনের কয়েকজন নেতা থানায় ছুটে এসে তাদেরকে ছেড়ে নিতে জোর তদবীর শুরু করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেপ্তারকৃতরা থানায় ছিল। তবে থানার ওসি মোঃ সেলিম হোসেন স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, খলিসাকুড়ায় নির্মাণাধীন ব্রেইলী ব্রীজে গিয়ে চাঁদা চাওয়ার অভিযোগে ফোরকান ও সাইফুলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930