সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বিনি সুতোয় ছবিতে গানে কণ্ঠ দেবেন জয়া

বিনোদন ডেস্ক :

কলকাতায় নির্মিত ‘বিনি সুতোয়’ নামের একটি ছবিতে অভিনয়ের পাশপাশি গান গাইবেন জয়া আহসান। বিনি সুতোয় ছবিটি পরিচালনা করছেন কলকাতার পরিচালক অতনু ঘোষ। এই ছবিতে জয়ার বিপরীতে দেখা যাবে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে। ঋত্বিক ইতিমধ্যে ‘শব্দ’, ‘সাহেব-বিবি-গোলাম’ ও ‘মাছের ঝোল’ ছবিতে অসাধারণ অভিনয় করে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পরিচিত হয়ে উঠেছেন।

এই প্রথমবারের মতো কোনো ছবিতে ঋত্বিকের সঙ্গে জুটি গড়ছেন জয়া। তবে ঋত্বিকের সঙ্গে জয়ার কাজের সম্পর্ক নতুন হলেও পরিচালক অতনু ঘোষের সঙ্গে বেশ পুরনো। এর আগে ‘আবর্ত’র মতো দর্শকনন্দিত ছবিতে অতনুর সঙ্গে কাজ করেছিলেন জয়া। সুতরাং এই জুটি যে আরেকটি ধামাকা নিয়ে আসতে যাচ্ছেন, তা অন্তত অনুমান করা যায়।

‘বিনি সুতোয়’ ছবির কাহিনী গড়ে উঠেছে কাজল সরকার (ঋত্বিক চক্রবর্তী) ও শ্রাবণী বড়ুয়ার (জয়া আহসান) সম্পর্ককে ঘিরে। একটি রিয়্যালিটি শো-এর মাধ্যমে পরিচয় ঘটে দু’জনের। এরপর তাঁদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে।

অভিনয়ের পাশাপাশি এই ছবির একটি গানে কণ্ঠ দেবেন জয়া। আর এই জন্য জয়াকে যাবতীয় দিক নির্দেশনা দেবেন কলকাতার সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। বোঝাই যাচ্ছে ‘বিনি সুতোয়’-তে জয়ার অভিনয়ের পাশপাশি গান থাকবে দর্শকদের জন্য বাড়তি চমক।

চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম দিন থেকে ‘বিনি সুতোয়’ ছবির শুটিং শুরু হবে। তবে ছবিটি মুক্তির নির্দিষ্ট তারিখ চূড়ান্ত না হলেও এ বছরের শেষের দিকে আলোর মুখ দেখার কথা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930