বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

সেই সেলফি তুলতেই বিকিনি কন্যার মৃত্যু হলো

লাইফস্টাইল ডেস্ক :

সেলফিই এক সময় তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছিল। দেশের একাধিক পর্বত শিখরে উঠে বিকিনি পরে সেলফি তোলার কারণে সোশ্যাল মিডিয়ায় তিনি পরিচিতি পান ‘বিকিনি ক্লাইম্বার’ বলে। গত চার বছরে একশোরও বেশি শৃঙ্গজয় করেছেন।

প্রতিবারই জয়ের প্রমাণস্বরূপ পর্বত শিখরে বিকিনি পরা সেলফি পোস্ট করেছেন তিনি। এবার তাইওয়ানের সেই পর্বতারোহী গিগি ইউরের সেলফি তুলতে গিয়ে মৃত্যু হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জনপ্রিয়তা অর্জনের জন্য অভিনব এক পদ্ধতি বেছে নিয়েছিলেন তাইওয়ানের এই যুবতী। বিকিনি পরে বিখ্যাত সব পর্বতশৃঙ্গে উঠে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতেন তিনি। যা তাকে পরিচিতির শিখরে পৌঁছে দিয়েছিল। গত চার বছরে একশোরও বেশি শৃঙ্গজয় করেছেন গিগি। প্রতিবারই জয়ের প্রমাণস্বরূপ পর্বত শিখরে বিকিনি পরা সেলফি পোস্ট করেছেন।

আবহাওয়ার নিয়মে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামলেও পর্বত শিখরে তার পোশাকের কখনও পরিবর্তন হয়নি। বদলেছে কেবল বিকিনির রং ও ডিজাইন। শুধুমাত্র পর্বত শিখরে পরার জন্যই তার সংগ্রহে ছিল ৯৭টি বিকিনি। একের পর এক সাফল্যের পর হঠাৎ এবার ছন্দপতন। মৃত্যু হলো তার।

শনিবার পর্বত শিখর থেকে ১০০ ফুট নিচে পড়ে যান তিনি। পড়ে যাওয়ার খবরটিও তিনিই প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। জানান, শরীরের নিচের অংশে চোট লেগেছে, ফলে নড়াচড়া করতে পারছেন না। তবে হাত সক্রিয় রয়েছে।

গিগির দুর্ঘটনার খবর পেয়েই তাকে উদ্ধারে পৌঁছায় হেলিকপ্টার। যায় উদ্ধারকারী দল। কিন্তু বাদ সাধে প্রকৃতি। খারাপ আবহাওয়ার কারণে ফিরে আসতে হয় হেলিকপ্টারকে। সোমবার উদ্ধারে গিয়ে গিগির নিথর দেহ দেখতে পান উদ্ধারকারীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১