সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

রায়পুরে ৪’শ ইয়াবাসহ কবিরাজ আটক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুরে ৪’শ ইয়াবা ট্যাবলেটসহ (যার মুল্য-পিচ ৩’শ টাকা করে ১ লক্ষ ২০ হাজার টাকা) ইসমাইল কবিরাজ নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ । মঙ্গলবার সকাল ৯টায় রায়পুর-হায়দরগন্জ সড়কের দেবিপুর গ্রামের সোলাখালি ব্রীজ’র উপর থেকে বিক্রি করার সময় তাকে আটক করা হয়।

এসআই মানিক চন্দ্র বড়ুয়া বাদী হয়ে ইসমাইলসহ দুই জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছেন । আটক মোঃ ইসমাইল কবিরাজ (৪০) চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চরপোড়ামুখী গ্রামের নজরুল ইসলাম নসু কবিরাজের ছেলে। এএসআই মোঃ সবুজ জানান, হাইমচর থানার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল তার এক সঙ্গীকে নিয়ে রায়পুর-হায়দরগন্জ সড়কের সোলাখালি ব্রীজের উপর ইয়াবা বিক্রির জন্য ক্রেতার উদ্দ্যেশ্যে অপেক্ষা করছিলো।

গোপন সংবাদ পেয়ে কৌশলে ইসমাইলকে আটক করলেও তার সহযোগি পালিয়ে যায়। তার বিরুদ্ধে হাইমচরসহ চাঁদপুর থানায় মাদক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরোট্রলারেন্স ঘোষনা করেছি যোগদানের সময়। ইসমাইলসহ তার সহযোগিদের আটকে চেষ্টা অব্যাহত রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930