সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

আকাশবার্তা ডেস্ক :

‘সুস্থ্য সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করা হয়েছে।

শনিবার (০২ ফেব্রুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা খাদ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

এতে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবির, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. সফিউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শাক-সবজি, ফলমূল ও সব ধরনের খাদ্যের পুষ্টি ও গুণগত মান বজায় রাখতে হবে। খাদ্য উৎপাদন ও সংরক্ষণে ফরমালিনসহ কোনো প্রকার বিষাক্ত মেডিসিন ব্যবহার করা যাবে না। হোটেল ও রেঁস্তোরা গুলোতে খাবারের যথাযথ মান নিশ্চিত করে পরিচ্ছন্ন পরিবেশে খাবার সরবরাহ করতে হবে। এসব নিয়মনীতি অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। সর্বোপরি নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সকলকে সচেতন থাকার আহ্বান জানান তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930