সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কুষ্টিয়ায় ‘ইউনানি ওষুধ’ সেবনে শিশুসহ ২ জনের মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

কুষ্টিয়ার মিরপুরে ‘ইউনানি ওষুধ’ সেবন করে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাড়াড়া এলাকায় দু’জনের মৃত্যু হয়।  

এ দু’জন হলেন- বহলবাড়ীয়া খাড়াড়া এলাকার নুর মহাম্মদ (৫০) ও একই এলাকার নবাব আলীর মেয়ে শামীমা (৯)। এই ওষুধ খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নবাব আলী। 

স্থানীয়রা জানায়, নবাব আলীর বাড়িতে রোববার রাতে টেলিভিশন দেখতে যান নুর মহাম্মদ। এসময় কাশির জন্য নবাব আলী নবীন ল্যাবরেটরির মেরী গোল্ড নামক ইউনানি সিরাপ সেবন করে। এসময় নুর মহাম্মদ, ও নবাব আলীর মেয়ে শামীমাও একই ওষুধ সেবন করে। এরপরে রাত সাড়ে ১০টার দিকে শামীমা অসুস্থ হয়ে পড়লে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ওষুধটি ২ মাস আগে কিনে রেখেছিলেন নবাব আলী।

 ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মেয়েটি মারা গিয়েছিলো। মেরী গোল্ড নামক ইউনানি সিরাপ সেবর করেছিল সে। 

এদিকে মধ্যরাতে নুর মহাম্মদও অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
 
অন্যদিকে একই রাতে অসুস্থ হয়ে হয়ে পড়েন শামিমার বাবা নবাব আলী। তাকে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
 
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দু’জনের মরদেহ উদ্ধার করেছে।

তিনি আরও জানান, ইউনানি ওষুধটি মেয়াদোত্তীর্ণ ছিল না। তবে গতরাতের আগেও ওষুধটি ব্যবহার করা হয়েছিল কিনা সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930