সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

চন্দ্রগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে চন্দ্রগঞ্জ থানা ও বেগমগঞ্জ থানা পুলিশ। শনিবার দুপুরে এবং রাতে চন্দ্রগঞ্জ বাজারের ভবভদ্রী ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউপির চৌপল্লী গ্রামের নুরনবীর পুত্র ওবায়দুর রহমান টিপু (২৪) ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্ধা আবুল বাসার (৪৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভবভদ্রী ব্রীজ এলাকায় ইয়াবাসহ মাদক বেচাকেনার খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার এসআই মো. মোতাহের হোসেন ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ টিপুকে আটক করেন। অপরদিকে পৃথক অভিযানে বেগমগঞ্জ থানা পুলিশ ভবভদ্রী ব্রীজের দক্ষিণপাড় থেকে ২০ পিস ইয়াবাসহ আবুল বাসার নামে একজনকে আটক করেন।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের হয়েছে বলে জানায় পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031