বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ঋণখেলাপিদের ধরতে সরকারি ব্যাংকে অডিট : অর্থমন্ত্রী

অর্থ বাণিজ্য ডেস্ক :

ঋণখেলাপিদের কাছ থেকে টাকা আদায়ে সরকারি ব্যাংকে বিশেষ অডিট করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

বুধবার (০৬ জানুয়ারি) রাজধানীর কষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে রুপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুস্তফা কামাল বলেন, ব্যাংক খাতের অনিয়ম রোধে প্রতিটি সরকারি ব্যাংকের জন্য আলাদাভাবে বিশেষ অডিট হবে। গেলো তিন বছরে যেসব গ্রাহক টাকা নিয়ে ফেরত দেয়নি, তারা কারা, তা চিহ্নিত করতে তিন অডিট ফার্মকে এ দায়িত্ব দেওয়া হচ্ছে।

যাদের ঋণ ফেরত আসছে না, তাদের কাছ থেকে ঋণ আদায়ে এই উদ্যোগ নেওয়া হবে। অনেকে এলসি করেছেন মেশিনপত্র আসেনি। কেনো আসেনি, তা বের করা হবে। অনেকের কারখানা বন্ধ হয়ে গেছে, কেনো চালু করতে পারছে না, তা জানা যাবে। অনেকে কারখানা চালু করেননি, তাদের আসল চরিত্র কি, তা বের করা হবে। তবে এই অডিট করার সময় কর্মকর্তাদের ভয় পাওয়ার কিছু নেই।

এসময় রুপালী ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ঋণ দিতে গিয়ে ভুল করেছেন, আমাকে চিনতে ভুল করবেন না।

এসময় অর্থমন্ত্রী বলেন, খেলাপি ঋণ কমাতে ব্যাংকগুলোর শাখা পর্যায়ে কর্মকৌশলের পরিবর্তন দরকার। ঋণ দেওয়ার আগে দীর্ঘ মেয়াদে চিন্তা না করে যাচাই-বাছাই করেন। ব্যাংকগুলোকে না হলে অর্থ আদায়ে ভোগান্তিতে পড়তে হয়।

তিনি বলেন, অর্থ আদায়ে খেলাপিরা যেনো দেশের বাইরে যেতে না পারে, সেজন্য নিয়ম-কানুনেরও সংস্কার আনা হবে।

এসময় বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির বলেন, ব্যাংক খাতে করপোরেট সুশাসন নিশ্চিতে মিড লেভেল ম্যানেজমেন্টের সর্তক থাকতে হবে। না হলে সুশাসনে উন্নতি আসবে না।

ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেনের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ফজলুর রহমান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতাউর রহমান প্রধান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১