সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে ইউএনওর গাড়ির ধাক্কায় পথচারী নিহত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরআগে বুধবার রাতে লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের মুক্তিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইউএনও শিল্পী রানী রায় জানান, নোয়াখালী থেকে রায়পুরে ফেরার পথে ঘটনাস্থলে লোকটি চলন্ত গাড়ির সামনে দিয়ে আকস্মিক রাস্তা পার হতে দৌঁড় দিতে গিয়ে গাড়ির ধাক্কা খেয়েছে। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে পথচারী লোকটি মানসিক ভারসাম্যহীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউএনও’র গাড়ি চালকের অসাবধানতাবশত দুর্ঘটনাটি ঘটে। এসময় গাড়িটির গতি বেশি ছিল বলে জানান তারা। লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930