সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

কোনো এক ভালোবাসা দিবসে বিয়ে করব : পরীমনি

বিনোদন ডেস্ক :

নতুন জীবন শুরু করতে যাচ্ছেন চিত্রনায়িকা পরিমনী। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসের দিনে দীর্ঘদিনের প্রেমিক তামিমের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে রাজধানীতে বৃহস্পতিবার তাদের বাগদান সম্পন্ন হয়।

এ বিষয়ে পরীমনি জানান, কোনো এক ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনে আমরা বিয়ে করব। দুই পরিবারের উপস্থিতিতে বাসায় বাগদান হয়েছে। এখনও অনেক আনুষ্ঠানিকতা বাকি। সবাইকে সঙ্গে নিয়েই সেগুলো করতে চাই। বিয়ের জন্য আমার আরও একটু পরিপক্কতা লাগবে।

প্রসঙ্গত, একটি জাতীয় দৈনিকের বিনোদন বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন তামিম হাসান। এছাড়া একটি বেসরকারি রেডিও স্টেশনেও উপস্থাপনা করেন।

২০১৬ থেকে প্রেম করছেন তামিম আর পরী। সেই ধারাবাহিকতায় এ বছর বিশ্ব ভালোবাসা দিবসে বাগদানের কাজটি সেরে ফেলেন তারা। উল্লেখ্য, গোপনে বিয়ে করেছেন পরীমনি আর তামিম, বেশকিছুদিন ধরেই চাউড় হয়েছিল এমন গুঞ্জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930