বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনা করেই নতুন ব্যাংকের অনুমোদন : অর্থমন্ত্রী

অর্থ বাণিজ্য ডেস্ক :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনা করেই নতুন তিন ব্যাংকের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (১৮ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হলে নতুন ব্যাংক নিয়ে প্রশ্নে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, “সেন্ট্রাল ব্যাংক ডেফিনেটলি প্রয়োজন না থাকলে এ কাজ (নতুন ব্যাংক অনুমোদন) করত না। তাদের হয়ত বিশ্লেষণ আছে, প্রয়োজনীয়তা অনুভব করেছেন এবং সেই প্রয়োজনীয়তার ভিত্তিতে হয়ত তারা করে থাকতে পারেন। কিন্তু বিষয়টি নিয়ে আমি এখনও আলাপ করিনি, আলাপ করে জানাব।”

নতুন করে বেসরকারি ব্যাংক অনুমোদনের বিপক্ষে ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল মুহিত। কিন্তু নতুন সরকার দায়িত্ব আসার কিছুদিনের মধ্যেই কেন ব্যাংকের সংখ্যা বাড়ল?

এই প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, “বাংলাদেশে কয়টা ব্যাংক আছে এটা বড় ব্যাপার না। ব্যাংকগুলো যদি স্বাভাবিকভাবে চলে, নিয়মনীতি মেনে চলে এবং যা ব্যাংক আছে সংখ্যা দিয়ে কোনো কিছু হবে না। ব্যাংকের কার্যক্রম যদি থাকে, যে উদ্দেশ্যে ব্যাংক করা, কাস্টমারদের যদি সার্ভিস দিতে পারে এবং নিয়মের মাঝে দিতে পারে, অনিয়মের মাঝে না, তাহলে ইন দ্যাট কেইস নম্বর নিয়ে আমি চিন্তিত না।

উল্লেখ্য, কার্যক্রম শুরু করতে তিনটি ব্যাংককে নীতিগত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক তিনটি হলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, দ্য সিটিজেন ব্যাংক ও পিপলস ব্যাংক। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের জরুরি সভায় এ অনুমোদন দেয়া হয়।

সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে নতুন ব্যাংক অনুমোদন দেয়ার উদ্যোগ নেয়া হলেও কেন্দ্রীয় ব্যাংক বলছে রাজনৈতিক সিদ্ধান্তে নয়, নিয়ম মেনেই নতুন ব্যাংক দেয়া হয়েছে। নতুন তিনটি ব্যাংক অনুমোদন দিতে অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি সরকারের উচ্চপর্যায় থেকেও বাংলাদেশ ব্যাংককে লিখিত ও মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১