সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ইনজুরিতে ছিটকে পড়লেন নেইমার

স্পোর্টস ডেস্ক :

বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমার চোট পেয়ে ছিটকে পড়েছেন মাঠের বাইরে। ফলে লা লিগায় পরবর্তি ম্যাচে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে দলে থাকছেন না দুরন্ত ফর্মে থাকা এই ফরোয়ার্ড।

শনিবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ।

রোববার লা লিগায় লা করুনার বিপক্ষে মাঠে নামবে বার্সা। এই ম্যাচকে সামনে রেখে অনুশীলনেও যোগ দিতে পারেননি চোটে পড়া নেইমার। এছাড়া নেইমারের পাশাপাশি অসুস্থতার কারণে এ ম্যাচে আরেক ব্রাজিলিয়ান তারকা রাফিনহাও থাকতে পারবেন না দলে।

গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সা ইতিহাস গড়ে ৬-১ গোলে জয় পেয়েছে পিএসজির বিপক্ষে। আর ওই ম্যাচের অন্যতম নায়ক নেইমার। দুই গোল করার পাশাপাশি সার্জিও রবার্তোকে দিয়ে দলের শেষ গোলেও অবদান রাখেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930