মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

সানাইয়ের বরের খোঁজে ঘুম হারাম ভক্তদের!

‘আমি মিডিয়াতে পা রাখার পর থেকেই আলোচনায় আছি। তাই নতুন করে আর আলোচনায় আসার কিছু নেই। সময়ই বলে দেবে সবকিছু। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না’

আকাশবার্তা ডেস্ক :

ফেসবুক, ইউটিউব আর টিকটক অ্যাপে আপত্তিকর ভিডিও প্রকাশের অভিযোগ আছে আলোচিত-সমালোচিত মডেল সানাই মাহবুব সুপ্রভার বিরুদ্ধে। মিডিয়ায় আত্মপ্রকাশের পর বেশ কয়েকটি গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। দুটি চলচ্চিত্রেও সাইন করেছেন। ‘ময়নার ইতিকথা’ শিরোনামের চলচ্চিত্রের কাজ শেষ করেছেন সম্প্রতি। কিছুদিন আগে নায়ক জায়েদ খানের বিপরীতে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন।

নির্মাতা গাজী মাহবুবের ‘ভালোবাসা ২৪.৭’ নামের এই চলচ্চিত্রের মহরত হলেও এখনো শুরু হয়নি শুটিং। তবে এতকিছু নিয়ে তাকে ঘিরে যতটা আলোচনা হয়, তার চেয়েও বেশি আলোচনা হচ্ছে তার উদ্ভট ও বিদ্ঘুটে কিছু কর্মকা- নিয়ে। সানাই ঝড়ের বেগে আবির্ভূত হন একটি ইউটিউব সাক্ষাতকার নিয়ে। যেখানে নিজেকে হাজির করেন অন্য এক সানাই হিসেবে। ওই সাক্ষাতকারে দাবি করেন প্রায় ৩৫ লাখ টাকা খরচ করে তিনি ব্রেস্ট ইমপ্ল্যান্ট করিয়েছেন। সাথে যোগ করেন; ‘নিচ তলা ভাড়া দিয়ে দোতলা করেছি’। যা পরবর্তীতে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

ফেসবুক, ইউটিউব আর টিকটক অ্যাপে আপত্তিকর ভিডিও প্রকাশ করতে থাকেন নিয়মিত। যা নিয়ে আবারো সমালোচনার ঝড় ওঠে। এরই মাঝে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার ইন্টারনেট নিরাপদ রাখতে অভিযান শুরু করেন।

এর জেরে সাইবার সিকিউরিটি ইউনিটে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় সানাইকে। সেখানে আগামীতে আর অশ্লীল ভিডিও প্রকাশ না করার মুচলেকা দিয়ে ছাড়া পান এ মডেল। এক সপ্তাহ পার না হতেই আবার আলোচনায় সানাই। তবে বিতর্কিত কোনো ভিডিও দিয়ে নয়, এবার আলোচনায় আসেন নিজের বিয়ের খবর দিয়ে। নিজেই মিডিয়াকে জানিয়েছেন তার বিয়ের খবর।

সানাই জানান, গত শনিবার ২৩ ফেব্রুয়ারি সকালে সাবেক এক মন্ত্রীর সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়েছে। গতকাল রোববার তিনি এ প্রতিবেদককে ফোনে জানান, ‘আমার হবু বর দশম জাতীয় সংসদের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। একাদশ জাতীয় সংসদেরও এমপি তিনি। তবে এখনই তার নাম পরিচয় জানাতে চাচ্ছি না। আমার সঙ্গে উনার আগে থেকেই পরিচয় ছিল। তবে বিয়েটা দুই পরিবারের সম্মতিতেই হচ্ছে।’

সানাই আরো জানান, তার হবু বরের সঙ্গে আগের স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে গেছে। আর সানাইয়ের সঙ্গে তার হবু বরের বয়সের পার্থক্য ২২ বছর। তবে বিয়েটা এখনই করছেন না বলেও জানান তিনি।

এদিকে সানাইয়ের বাগদানের খবর প্রকাশের পর শোরগোল পড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চলছে আলোচনা-সমালোচনা। ভক্তরা উঠেপড়ে লেগেছেন তার বরের খোঁজে। নিজের বর সম্পর্কে যতটুকু তথ্য সানাই দিয়েছেন, তা দিয়েই খোঁজে বের করার চেষ্টা হচ্ছে কে হচ্ছেন সানাইয়ের বর।

দশম জাতীয় সংসদের স্থানীয় সরকার মন্ত্রী মসিউর রহমান রাঙ্গার সঙ্গে সানাইয়ের একটি ছবি অন্তর্জালে ভাইরাল হওয়ার পর অনেকেই বলছেন জাতীয় পার্টির এ নেতার সঙ্গে বিয়ে হচ্ছে সানাইয়ের। তবে ভক্তদের এমন দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন সানাই।

গতকাল তিনি ফোনে জানান- আমি আগেই বলেছি, আমার হবু বর আওয়ামী লীগের রাজনীতি করেন। আসলে আমাদের আগের একটি অনুষ্ঠানের ছবি ফেসবুকে দিয়ে দাবি করা হচ্ছে আমি রাঙ্গা সাহেবকে বিয়ে করছি, যা আসেল সত্য নয়। সময় হলেই আমার বিয়ে নিয়ে বিস্তারিত জানিয়ে দেবো।

এদিকে বসে নেই ফেসবুক ব্যবহারকারীরাও। কেউ কেউ দশম জাতীয় সংসদে মন্ত্রী ছিলেন কিন্তু একাদশে নেই এমন তালিকা দিয়ে বের করার চেষ্টা করছেন সানাইয়ের হবু স্বামীকে। আবার কেউ কেউ সাবেক মন্ত্রীদের জন্ম তারিখ দিয়ে বের করার চেষ্টা করছেন সানাইয়ের চেয়ে ২২ বছরের বড় সাবেক মন্ত্রী কে কে আছেন।

তবে অনেকেই আবার মন্তব্য করছেন নতুন করে আলোচনায় থাকার জন্যই সানাই এমন উদ্ভট কাহিনী তৈরি করেছেন। যা হলিউড-বলিউডের বিতর্কিত অভিনেত্রীরা করে থাকেন। তবে বাগদানের খবর সস্তা প্রচারের উদ্দেশ্যে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মিডিয়াতে পা রাখার পর থেকেই আলোচনায় আছি। সাংবাদিক ভাইয়েরা সবসময় আমাকে নিয়ে লেখালেখি করেন। তাই নতুন করে আর আলোচনায় আসার কিছু নেই। সময়ই বলে দেবে সবকিছু। এর চেয়ে আর বেশি কিছু বলতে চাই না।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০