সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে নলকূপ থেকে নির্গত গ্যাসে জ্বলছে আগুন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের একাধিক নলকূপ থেকে অনবরত বের হচ্ছে গ্যাস। ম্যাচের কাঠিতেই জ্বলছে আগুন। গত সোমবার (২৫ ফেব্রয়ারী) দুপুরেও ওই বাড়িতে দেখা গেছে লোকজনের উপচেপড়া ভিড়, আগের মতোই বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন, রান্না বান্না করতে দেখা গেছে বাড়ির লোকজনকে।

ঘটনাস্থল এলাকায় গত তিনদিন ধরে ভিড় করছেন শত শত কৌতুহলী মানুষ। এতে একদিকে গ্যাসের খনি পাওয়ার সম্ভাবনায় উৎসাহ যেমন রয়েছে মানুষের অন্যদিকে দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসী। এদিকে গ্যাসের অস্তিত্ব পাওয়ার কথা স্বীকার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান।

জানা যায়, লক্ষ্মীপুরের সদর উপজেলার টুমচর ইউনিয়নের পূর্ব টুমচর গ্রামের ধনু মিয়ার বাড়িতে গত বৃহস্পতিবার পারিবারিক কাজে ব্যবহারের জন্য একটি গভীর (৯০০ফুট) নলকূপ বসানোর কাজ শেষ করা হয়।

এলাকাবাসী জানায়, শনিবার হঠাৎ নূলকূপের পাইপের পাশে বুদবুদ আওয়াজে প্রাকৃতিক গ্যাস উঠতে শুরু করে। প্রায় ১০ মিনিট ধরে গ্যাসের তীব্রতায় ১৫-২০ ফুট উচু পর্যন্ত কাদামাটি উঠতে থাকে। এরপর থেকে এখনো পর্যন্ত হাল্কাভাবে বুদবুদ করে বের হচ্ছে গ্যাস। ওই নলকূপের পাশাপাশি বসানো ৩০ ফুটের একটি নলকূপের পাইপ দিয়েও গ্যাস বের হচ্ছে এখন। পরবর্তীতে আগুনের সংস্পর্শে এসে সেটা দাউ দাউ করে জ্বলতে থাকে। বর্তমানে ওই গ্যাসে বাড়ির লোকজন রান্নাবান্নার কাজও সারতে দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখতে আশেপাশের লোকজন ও উৎসুক জনতা দিন-রাত ভিড় করছেন ওই বাড়িতে। গত রোববার বিকালে লক্ষ্মীপুর বাখরাবাদ গ্যাস বিক্রয় কেন্দ্রের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা বলছেন, এরআগে প্রায় ৩ বছর পূর্বে একই গ্রামের দক্ষিণ টুমচর এলাকায় আরেকটি নলকূপে একইভাবে গ্যাস বের হয়েছিল। এতে গ্রামবাসীর ধারণা পুরো এলাকা জুড়ে ভরপুর রয়েছে প্রাকৃতিক গ্যাস। তারা বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকার উদ্যোগ নিলে গ্যাসের খনিতে বদলে যেতে পারে এ অঞ্চলের মানুষের ভাগ্য।

আবার প্রাকৃতিক গ্যাসে আগুন জ্বলায় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত রয়েছেন বলে জানান গ্যাস সংশ্লিষ্ট বাড়ির লোকজন।

এদিকে বাখরাবাদ গ্যাস বিক্রয় কেন্দ্র লক্ষ্মীপুর এরিয়ার উপ-সহকারি প্রকৌশলী মো. বোরহান উদ্দিন ঘটনার সত্যতা জানিয়ে বলেন, টুমচরে নলকূপ স্থাপন করলেই গ্যাসের অস্তিত্ব পাওয়া যায়। গ্যাসের খনি আছে কিনা এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ কর্মকর্তা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930