সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে বেদেপল্লীতে র‌্যাবের অভিযান, ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের বেদেপল্লীতে র‌্যাবের অভিযানে ৫২ পিস ইয়াবাসহ মোবারক ওরফে হুক্কা (২৫) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (০২ মার্চ) বিকাল ৫টায় চন্দ্রগঞ্জ পূর্ববাজারের বাঁধেরগোড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হুক্কা বেদেপল্লীর সামছুল হক হস্কুর পুত্র বলে র‌্যাব জানিয়েছে।

জানা যায়, দীর্ঘদিন যাবত চন্দ্রগঞ্জের বাঁধেরগোড়ায় বসবাসকারী ভাসমান বেদেপল্লীতে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরণের মাদক বিক্রি করে আসছে বেদে সমাজের লোকজন। এনিয়ে সম্প্রতি জাতীয় ও স্থানীয় পত্রিকায় অনেকগুলো সংবাদ প্রকাশিত হয়। শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের সহকারী পরিচালক (এএসপি) প্রনব কুমারের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রেতা মোবারক ওরফে হুক্কা’কে আটক করে তল্লাশী চালালে তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা ও একটি ধারালো ক্ষুর উদ্ধারসহ তাকে আটক করা হয়।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930