সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বাংলাদেশ-নিউজিল্যান্ড : দ্বিতীয় টেস্টের প্রথমদিনের খেলা স্থগিত

স্পোর্টস ডেস্ক :

ভারী বর্ষণের কারণে স্থগিত করা হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। বাংলাদেশ সময় ভোর ৪টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও তুমুল বৃষ্টির কারণে টস করাও সম্ভব হয়নি।

আগামীকাল শনিবার সকালে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে স্থানীয় সময় ১০টায় টস হবে। খেলা শুরু হবে সাড়ে ১০টায়। প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির শঙ্কা আছে শনিবার বিকেল পর্যন্ত।

ছাতা মাথায় দিয়ে মাঠে দাঁড়িয়ে ধারাভাষ্যকার মার্ক রিচার্ডসন জানালেন, অঝোর ধারায় আকাশ কাঁদছে। টানা বৃষ্টি কখন থামবে তা বলা মুশকিল। বৃষ্টি থামলেও মাঠ শুকাতে সময় লাগবে। অধিকাংশ স্থানে পানি জমে গেছে। মাঠ খেলার উপযোগী করে তুলতে গোটা দিন লেগে যেতে পারে।

ভেন্যুতে কোনো দলের ক্রিকেটারদের দেখা যায়নি। বৈরি ও প্রতিকূল আবহাওয়ার কারণেই হয়তো তারা পা বাড়াননি। অবশ্য বাংলাদেশ কোচ স্টিভ রোডস ও ম্যানেজার খালেদ মাসুদ পাইলটকে মাঠে দেখা গেছে।

সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারছে না বাংলাদেশ। ওয়ানডে সিরিজে ধোলাই হওয়ার পর প্রথম টেস্টেও একদিন বাকি থাকতে ইনিংস ও ৫২ রানে হেরেছে টাইগাররা। এ হতাশার সঙ্গে ভোগাচ্ছে ইনজুরি সমস্যা। দলের অভিজ্ঞ বেশ ক’জন ক্রিকেটার চোটাক্রান্ত।

টস না হওয়ায় একদিক থেকে স্বস্তি পেতে পারে বাংলাদেশ। একটি দিন বাড়তি পাওয়ায় চোট শঙ্কায় থাকা তামিম ইকবাল ও মুশফিকুর রহিম সুযোগ পাচ্ছেন আরেকটু ফিট হয়ে ওঠার। মুশফিককে নিয়ে আশা এখনও ততটা উজ্জ্বল না হলেও তামিম খেলবেন নিশ্চিতভাবেই।

হ্যামিল্টনে প্রথম টেস্ট জিতে তিন ম্যাচ সিরিজে এগিয়ে আছে নিউ জিল্যান্ড।হ্যামিল্টনে নিউজিল্যান্ডের জয় আর বাংলাদেশের পরাজয়ের কারণ কি ছিল? ঝটপট উত্তরে মাহমুদউল্লাহ রিয়াদ বিষণ্ন হয়ে বলেছিলেন, ‘প্রথম ইনিংস।’ টেস্ট ক্রিকেটে বাংলাদেশ যে কয়েকটি ম্যাচে হেরেছে তার অধিকাংশ প্রথম ইনিংস ব্যর্থতায়। নিউজিল্যান্ডে প্রথম টেস্টে একই বৃত্তে ঘুরপাক খেয়েছে বাংলাদেশ।

তাসমান পাড়ের দেশে সাদা পোশাকে প্রথম টেস্ট খেলতে নেমে শুরুতেই ব্যাকফুটে বাংলাদেশ। তামিমের অসাধারণ ১২৬ রানের পরও বাংলাদেশের রান ২৩৪! ওই রানের জবাবে নিউজিল্যান্ড নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ৭১৫ রান করে। তামিমের এক সেঞ্চুরির জবাব কেন উইলিয়ামসন ডাবল, জিত রাভাল ও টম লাথাম সেঞ্চুরি দিয়ে দিয়েছেন।

ফিরতিতে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে তামিমের হাফ সেঞ্চুরি ও সৌম্য এবং মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে লড়াই করলেও ২২ গজের মঞ্চে টিকে থাকতে পারেননি। প্রথম ইনিংসের ব্যর্থতায় ইনিংস হারের আরেকটি লজ্জা সঙ্গী করেছে বাংলাদেশকে। তাই তো দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসের লড়াইকে বড় করে দেখছেন বাংলাদেশের অধিনায়ক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930