সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

মান্দারীতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল কুদ্দুস খাঁনের দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (০৮ মার্চ) বিকাল সাড়ে ৫টায় সদর উপজেলার দক্ষিণ মান্দারী গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এরআগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহমিদা মুস্তফা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মাহবুবুল আলমের নেতৃত্বে মরহুম মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়।

জানা গেছে, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখেছিলেন আবদুল কুদ্দুস খাঁন। ওই সময় তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের কমান্ডার ছিলেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হন। ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক। তাঁর একমাত্র ছেলে মো. রিয়াজ মাহমুদ এলাকায় ব্যবসা করছেন।

মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস খাঁন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। শুক্রবার (৮ মার্চ) সকাল পৌনে ৮টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। বিকাল ৫টায় তাঁর পৈত্রিক নিবাস দক্ষিণ মান্দারী পাঠান বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930