রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বউ গেল শ্বশুর বাড়ি কাজী কারাগারে

আকাশবার্তা ডেস্ক :

বিয়ে বাড়ী বলে কথা। সকাল থেকেই বাড়ীতে চলছে হই-হুল্লোড়। বর আসবে সঙ্গে আসবে বরযাত্রী। তাই ভুরিভোজের জন্য বাড়ীর এক পাশে চলছে রান্নার আয়োজন। দুপুর হতেই পৌঁছে গেল বরপক্ষ। আপ্যায়ন শেষে বিয়ে পড়ানোর কাজও শেষ। একটু পরেই নতুন বউ নিয়ে গাড়িতে উঠে বাড়ী ফিরবেন বর।

কিন্তু হঠাৎ বিয়ে বাড়ীতে হাজির হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ থানা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা। নিমিষেই বাড়ীতে নেমে এল নীরবতা। বাল্যবিয়ে হওয়ায় এমন পরিস্থিতি। পরে অপরাধ প্রমাণিত হওয়ায় উভয় পক্ষকে আনা হলো জরিমানার আওতায়। আর আইনবিরোধী বাল্যবিয়ে পড়ানোর জন্য কাজীকে দেয়া হলো ৭ দিনের কারাদণ্ড।

গতকাল বুধবার ঝিনাইদহের কালীগঞ্জের মাঝদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এদিন উপজেলার মাঝদিয়া গ্রামের কাশেম আলীর ১০ম শ্রেণি পড়ুয়া মেয়ে আদুরীর (১৫) সঙ্গে যশোরের শংকরপুর গ্রামের শরিফুল ইসলামের বিয়ের হয়। মেয়ের ১৮ বছর বয়স না হওয়ায় বাল্যবিয়ে দেয়ার অপরাধে বরপক্ষকে ২০ হাজার ও কনে পক্ষকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা জানান, বাল্যবিয়ে দেয়া হচ্ছে এমন খবর পেয়েই তিনি পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হন। সেখানে পৌঁছে দেখেন বরপক্ষ নতুনবউ নিয়ে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ সময় বাল্যবিয়ে পড়ানোর অপরাধে কাজী বারবাজার বেলাট গ্রামের রবিউল ইসলামকে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০