সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

প্রথম সন্তান প্রসবের ২৬ দিন পর জমজ সন্তান প্রসব

আকাশবার্তা ডেস্ক :

যশোরের শার্শা উপজেলায় আরিফা আক্তার ইতি (২৫) নামের এক নারী প্রথম সন্তান প্রসবের ২৬ দিন পর জমজ সন্তান প্রসব করেছে।ঘটনাটি ঘটেছে শার্শা উজেলার শ্যামলাগাছি গ্রামে। আরিফা ওই এলাকার সুমন বিশ্বাসের স্ত্রী। জন্মের পর থেকে নবজাতকরা সুস্থ আছেন।

স্থানীয়রা জানান, গেল ২৩ ফেব্রুয়ারি আরিফার প্রসব ব্যথা উঠে। এ সময় তার পরিবারের লোকজন তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। প্রায় ঘণ্টাখানেক পর চিকিৎসকরা আরিফা আক্তার ইতিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।সেখানে গেলে আরিফা একটি ছেলে সন্তান প্রসব করেন। এরপর পরিবারের লোকজন তাকে নিজ বাড়ি শার্শাতে নিয়ে আসে।

এর ২৬ দিন পর গত গেল মার্চ আরিফা আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। ২৩শে মার্চ শনিবার ভোরে সেখানে আরিফা পুনরায় যমজ সন্তান প্রসব করেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

যশোর আদ্-দ্বীন হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. শীলা পোদ্দার বলেন, দ্বিতীয় দফায় প্রসূতির প্রসব বেদনা উঠলে আদ্-দ্বীন হাসপাতালে আনা হয়। এর পরে আমরা পরীক্ষা-করে দেখি ওই প্রসূতি মায়ের জরায়ু দুটো। একপর্যায়ে তার পেটে সন্তান থাকার বিষয়টি নিশ্চিত হই। অপারেশন করে দুটি জমজ সন্তান পাই। এ ধরনের ঘটনা বিরল বলে তিনি জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031