রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে গৃহবধূ খুনের ৩ আসামি গ্রেপ্তার, দেবরের স্বীকারোক্তিমূলক জবানবন্দী

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউপির চরভূতা গ্রামে গৃহবধূ শিল্পী আক্তার হত্যা মামলার মূল আসামি দেবর মোঃ নিরব (২০) ও শ্বশুর মুসলিম মিয়া (৫৫) এবং শ্বাশুড়ি হাজরা বেগমকে (৪৫) নোয়াখালী ও কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার (২৭ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন- লক্ষ্মীপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মোসলেহ উদ্দিন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক দেবর নিরব তার ভাবীকে হত্যায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে ঘটনার বর্ণনা দেয়। আসামি নিরবের স্বীকারোক্তি মোতাবেক হত্যাকান্ডে ব্যবহৃত কাঠের তৈরী ভারী হাতপাখা ঘর থেকে উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, মামলার ভিকটিম শিল্পী এবং আসামি নিরব আপন দেবর-ভাবী। এছাড়া মুসলিম মিয়া ও হাজরা বেগম ভিকটিমের শ্বশুর ও শাশুড়ী। ঘটনার দিন বিগত ৬ ফেব্রুয়ারী তারিখ দুপুর বেলায় ভিকটিমের ৪ বছরের শিশু ছেলে শিপনকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঘাতক দেবর নিরব ঘরে থাকা হাতপাখা দিয়ে ভিকটিমের মাথায় উপর্যুপরি মারাত্মকভাবে আঘাতসহ তলপেটে লাথি মারে। যার ফলে ঘটনাস্থলেই শিল্পী আক্তারের মৃত্যু হয়।

ঘটনার পর ওইদিনই ভিকটিমের বড় ভাই আমির হোসেন বাদি হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে পুলিশ আসামিদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালায়। বুধবার রাতে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে আসামি দেবর নিরবকে আমলী আদালতে হাজির করলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০