বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

কোয়েলের সঙ্গে ‘শেষ থেকে শুরু’ করবেন জিৎ

বিনোদন ডেস্ক :

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের সঙ্গে ‘শেষ থেকে শুরু’ করতে চলেছেন জিৎ। কোয়েলের সঙ্গেই এবার রোম্যান্স করবেন অভিনেতা। এ প্রেম বাস্তবে নয়, হবে সিনেমার পর্দাতে। সিনেমাটির নাম ‘শেষ থেকে শুরু’।ছবির পরিচালক রাজ চক্রবর্তী, তার পরিচালনাতেই নতুন করে জুটি বাঁধতে চলেছেন জিৎ-কোয়েল। সম্প্রতি, প্রকাশ্যে আনা হয়েছে জিৎ-কোয়েল জুটির এই ছবির পোস্টার। ‘শেষ থেকে শুরু’ তে জিৎকে দেখা যাবে মাহিদের চরিত্রে, আর কোয়েল হবেন তার পূজারিণী।

ছবির প্রযোজনা করছে জিৎ-এর প্রযোজনা সংস্থা জিৎ ফিল্ম ওয়ার্কস। ছবিতে কোয়েল ছাড়াও দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে। এর আগে জিৎ-কোয়েল জুটিকে পর্দায় একসঙ্গে দেখা গিয়েছিল রাজা চন্দের বেশ করেছি, প্রেম করেছি ছবিতে। দুবছর পর ফের একবার পর্দায় ফিরছে এই জুটি।দেব-রুক্মিণী জুটির ‘কিডন্যাপ’-এর পোস্টার মুক্তির পরে ‘শেষ থেকে শুরু’ পোস্টার প্রকাশ্যে আনার কথা জানিয়েছিলেন জিৎ। পয়লা বৈশাখে প্রকাশ্যে আনা হয় পোস্টার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির পোস্টার শেয়ার করেছেন এই তারকারা। ছবিটি আগামী ইদে মুক্তি পাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১