বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

চুমু খেলে সেলফি উঠবে

এক্সক্লুসিভ ডেস্ক :

স্মার্টফোনে এখন নানা সুবিধা যুক্ত হচ্ছে। এর মধ্যে রয়েছ কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের নানা ব্যবহার। গুগল তাদের পিক্সেল স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরেক ধাপ এগিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে।

গুগল কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরা অ্যাপে যুক্ত করছে মজার ফিচার। পিক্সেল ৩ স্মার্টফোনের ক্যামেরা অ্যাপে ফটোবুথ মোড যুক্ত করছে গুগল, যা দম্পতি বা কোনো গ্রুপের সেলফি তুলতে সাহায্য করবে।

গুগল এক ব্লগ পোস্টে জানিয়েছে, ফটোবুথ মোডে ঢুকে শাটারে ক্লিক করলে ক্যামেরা স্থির হলে স্বয়ংক্রিয় সেলফি তুলবে স্মার্টফোন। ছবির বিষয়বস্তুর নড়াচড়া খেয়াল করার পাশাপাশি ব্যক্তির চোখ খোলা না বন্ধ, তাও খেয়াল করে তারপর ছবি তুলবে স্মার্ট ক্যামেরা। ফটোবুথ মোডের মধ্যেই রয়েছে চুমু খাওয়ার বিষয়টি শনাক্ত করার ফিচার।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, চুমু খাওয়ার বিষয়টি শনাক্ত করতে পারে গুগলের বুদ্ধিমান ক্যামেরা। প্রিয়জনকে চুমু খেলে তা শনাক্ত করে স্বয়ংক্রিয় সেলফি উঠবে ফটোবুথ মোডে। চুমু খাওয়ার সময় অভিব্যক্তিগুলো শনাক্ত করতে নানা গবেষণা করেছে গুগল। এগুলো তাদের ক্যামেরা সিস্টেমে যুক্ত করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১