সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুর সদরের সাবেক ইউএনও মোহাম্মদ নুরুজ্জামানের শ্বশুরের ইন্তেকাল

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদর উপজেলার সাবেক নির্বাহী অফিসার মোহাম্মদ নুরুজ্জামানের শশুর, প্রাণিসম্পদ বিভাগের চট্টগ্রাম বিভাগের সাবেক পরিচালক ডা. রফিক আহমদ (৮২) মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকাস্থ একটি হাসপাতালে ইন্তেকাল করেন, (ইন্নালিল্লাহি……. রাজেউন)। ওইদিন বাদ মাগরিব চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় মাঠে এবং বাদ এশা বাঁশখালীর চানপুর,পশ্চিম নাটমূড়াস্থ নিজ বাড়ির জামে মসজিদের সামনে নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ডা. রফিক আহমদ মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, চার কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, ডা. রফিক আহমদ সত্তরের দশকে লক্ষ্মীপুর মহকুমা পশুসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তাঁর ছোট মেয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার সাবেক নির্বাহী অফিসার মোহাম্মদ নুরুজ্জামান এর স্ত্রী ডা. তারানা আহমদ ২০১৭-১৮ সালে (তাঁর পিতার পূর্বতন কর্মস্থল) লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রাণিসম্পদ বিভাগে ডা. রফিক আহমদ একজন স্বজ্জন মানুষ হিসেবে পরিচিত ছিলেন। ডা. রফিক আহাম্মদ এর মৃত্যুতে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মো. কামাল উদ্দিন হাওলাদার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি ডা. রফিক আহমদ এর শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930