সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ
গরুর মাংস ৭০০ টাকা!

গরুর মাংস ৭০০ টাকা!

অর্থ্ বাণিজ্য ডেস্ক :

পবিত্র শবে বরাত উপলক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় মাংসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। ক্রেতারা অভিযোগ করছেন একদিনে দাম বেড়েছে প্রায় অর্ধেক। তারা বলছেন, এক শ্রেণির অর্থলোভী ব্যবসায়ীরা গরু ও মহিষের মাংস প্রতি কেজি ৭শ টাকা এবং মুরগির মাংস প্রতি কেজি ১৮০ টাকায় বিক্রি করছেন। এমন অভিযোগে রোববার কক্সবাজারের উখিয়ায় ১১ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম আলাদা অভিযানে এ অর্থদণ্ড দেন। নিকারুজ্জামান চৌধুরী বলেন, রত্নাপালং ইউপির হারুন মার্কেট, কোটবাজার, মরিচ্যা বাজার, সোনার পাড়া বাজার অভিযান চালানো হয়।

‘অভিযানে গরু ও মহিষের মাংসের কেজি ৭০০ টাকা বিক্রির দায়ে হারুন মার্কেট চার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’ এদিকে, উখিয়া সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম বলেন, উখিয়া সদর বাজার, কুতুপালং, বালুখালী বাজারে অভিযান চালিয়ে সাত মাংস ব্যবসায়ীকে জনপ্রতি ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930