সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লাল মাংসের মন্দ দিক

এক্সক্লুসিভ ডেস্ক :

ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হৃদরোগ, ওজনাধিক্য ও ক্যান্সারের ঝুঁকিতে থাকা রোগীদের লাল মাংস এড়িয়ে চলার পরামর্শ ডাক্তারদের। একই সঙ্গে এসব রোগীকে পরিমিত খাবার খাওয়ার পরামর্শও তাদের।

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন ১০০ গ্রামের বেশি লাল মাংস খান, তাদের হৃদরোগে মৃত্যুঝুঁকি ১৫ শতাংশ, ব্রেইন স্ট্রোকের ঝুঁকি ১১ শতাংশ এবং বৃহদন্ত্র ও প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি প্রায় ১৭ শতাংশ বেশি।লাল মাংসের ক্ষতির বিষয়টি নির্ভর করছে মাংসের ধরন, সপ্তাহে কী পরিমাণ খাওয়া হচ্ছে, কী পদ্ধতিতে রান্না হচ্ছে তার ওপর। তবে এই খাওয়া কারো জন্য অস্বস্তির কারণ হতে পারে।

লাল মাংসে ঝুঁকিতে থাকা রোগিদের জন্য তাই খাবারে বাড়তি সতর্ক হতে হবে।গরু, ছাগল, দুম্বা, মহিষ, উটের মাংস লাল। এসব মাংসের চর্বি শরীরের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।বিশেষ করে হার্টের জন্য। এছাড়া লাল মাংস স্বাভাবিক রক্তপ্রবাহে বাধা সৃষ্টি করে এবং ওজন বৃদ্ধিতেও সহায়ক।  তাই প্রিভেনটিভ রোগ বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বললেন, চর্বি বাদ দিয়ে শুধু মাংস খেতে হবে।

তবে তাও হবে পরিমাণে অল্প।এই অপরিমিত খাবার খেলে প্রেসার বৃদ্ধি, ডায়রিয়া, কলেরার মতো অসুখ হতে পারে। সেজন্য লাল মাংস খেতে সতর্কতার বিকল্প নেই। অভিমত ডাক্তারদের। এছাড়া, এই সময়ে খাবার খেয়ে অস্বস্তিবোধ হলে ডাক্তারদের পরামর্শানুযায়ী ওষুধ গ্রহণের পরামর্শ দেন তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930