সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নোয়াখালিতে দুই শ্রমিককে নির্যাতনের অভিযোগে গ্রাম্য চিকিৎসক গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীতে প্রকাশ্যে একজন নারী ও একজন পুরুষ শ্রমিককে গাছের সঙ্গে বেঁধে পেটানোর অভিযোগে ৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে প্রধান আসামী গ্রাম্য চিকিৎসক জাফর নামের একজনকে।

নোয়াখালির সদর উপজেলার বুদ্দিনগর এলাকায় গত ২ জুন ঘটনাটি ঘটে। এ সময় পুরুষ শ্রমিকের মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে।

জাফর নামে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসক ও তার কয়েক সহযোগী মিলে এ ঘটনা ঘটায়। ওই নারী ও পুরুষ শ্রমিককে নির্যাতনের ভিডিও দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বুধবার রাতে নির্যাতিতা ওই নারী ৮ জনের বিরুদ্ধে সুধারাম থানায় মামলা দায়ের করেছেন। এরপর বৃহস্পতিবার সকালে প্রধান আসামি জাফর নামের এক গ্রাম্য চিকিৎসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দুই খণ্ডে মোবাইলে ধারণকৃত ৫ মিনিট ৩২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় পুরুষ শ্রমিককে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে নারী শ্রমিককে। প্রথমে নারী শ্রমিককে ওই গ্রাম্য চিকিৎসক জাফর একটি লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।পরে গাছের সঙ্গে বেধে রাখা পুরুষ শ্রমিককেও মারতে থাকে। এভাবে কয়েক দফায় তাদের দুইজনকে মারধর করা হয়।

জাফরের সঙ্গে থাকা জাহাঙ্গীর, ইয়ার আহাম্মদ, সেলিম, গিয়াস উদ্দিনসহ আরো কয়েকজন তাদের মারধর করে। এক পর্যায়ে পুরুষ শ্রমিককে বেঁধে রাখা অবস্থার তার মাথার চুল কেটে ন্যাড়া দেয় তারা।

ভিডিওটি গণমাধ্যম কর্মীদের হাতে পৌঁছার পর খবর নিয়ে জানা যায়, নির্যাতিত ওই পুরুষ শ্রমিক জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পরে বুধবার সন্ধ্যায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

নির্যাতিত ওই পুরুষ শ্রমিক বলেন, ‘সহকর্মী ওই নারীর কাছে পাওনা দুই হাজার টাকা আনার জন্য সকালে আমি তার বাড়িতে যায়। তখন স্থানীয় কিছু লোকজন পরকীয়ার মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ধরে নিয়ে যায়। এ অপবাদ মিথ্যা বলে আমাকে ছেড়ে দেওয়ার জন্য ওই নারী ও তার মা অনুরোধ করেন। তখন তারা ছেড়ে না দিয়ে উল্টো আমার সঙ্গে ওই নারীকেও নিয়ে গিয়ে মারধর করে।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, নির্যাতিতা নারী মামালা দায়ের করলে অভিযুক্ত জাফরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930