সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

আজ রাতে বিটিভিতে আসছে ‘ইত্যাদি’

বিনোদন ডেস্ক :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মত এবারও দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে হানিফ সংকেত-এর ‘ইত্যাদি’। রচনা, পরিচালনা ও উপস্থাপনায় হানিফ সংকেত। নির্মাণে ফাগুন অডিও ভিশন।

আজ বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে অনুষ্ঠানটি।

অনুষ্ঠানটি সম্প্রতি ধারণ করা হয়েছে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। বরাবরের মতো এবারও ইত্যাদি শুরু করা হয়েছে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি দিয়ে।

এবারের ঈদ ইত্যাদিতে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন নন্দিত শিল্পী অ্যান্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ ও শফি মণ্ডল। এছাড়া আরো থাকছে নানা আয়োজন। গানটির চিত্রায়নে শিল্পীদের সঙ্গে অংশ নিয়েছে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর শতাধিক শিক্ষার্থী। রয়েছে ছন্দে-সুরে একটি ব্যতিক্রমী আড্ডায় অংশগ্রহণ করেছেন জনপ্রিয় অভিনয় শিল্পী-শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, মম ও ঈশিতা। এর সঙ্গীতায়োজন করেছেন নাভিদ পারভেজ।

প্রায় দুই যুগ ধরে বিদেশি নাগরিকদের দিয়ে বাঙালি লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য নিয়মিতভাবে তুলে ধরছে ‘ইত্যাদি’। এবারের ‘ইত্যাদি’তে বিদেশি পর্বে অংশগ্রহণ করেছেন পৃথিবীর নানা দেশের ৫০ জন নাগরিক। তাঁদের অর্ধেক অংশ নিয়েছেন নৃত্যে আর অন্যরা অভিনয়ে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930