সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে একরাতে ৩ দোকানে চুরি

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে একরাতে ৩টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। এরআগে শুক্রবার দিবাগত গভীর রাতে এই চুরি সংগঠিত হয়।

ব্যবসায়ীরা জানায়, চন্দ্রগঞ্জ বাজারের আফজাল রোড সংলগ্ন মহিন উদ্দিনের হাওয়া দোকান (রুবেল ভলকানাইজিং), রহিম স্টোর ও বিসমিল্লাহ অটোজ নামের ৩টি দোকানের পিছনের টিনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে চোরের দল। এরপর রুবেল ভলকানাইজিংয়ের ২০ হাজার টাকার গাড়ির টিউব, রহিম স্টোরের নগদ টাকাসহ ৪০ হাজার টাকার সিগারেট ও বিসমিল্লাহ অটোজের নগদ আড়াই হাজার টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরের দল।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ওসি (তদন্ত) মফিজ উদ্দিন চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে চুরির আলামত সংগ্রহসহ বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত চোরদের সনাক্ত করে তাদেরকে গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930