সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কমলনগরে চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় ক্ষমা চেয়ে পার পেলেন ছাত্রলীগ নেতা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগরে চিকিৎসককে লাঞ্ছিত ঘটনায় রাজনৈতিক হস্তক্ষেপে ক্ষমা চেয়ে পার পেলেন ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান। এ ঘটনায় সচেতন মহলসহ চিকিৎসকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

বুধবার (২২ মার্চ) মধ্যরাতে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের শীর্ষ কয়েকজন নেতার হস্তক্ষেপে লাঞ্ছিত চিকিৎসক ওই ছাত্রলীগ নেতাকে ক্ষমা করতে বাধ্য হয়েছেন।

এরআগে বুধবার দুপুরে কমলনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রেজাউল করিম রাজিবকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হাসপাতাল ছাড়ার হুমকি দেয়। এ ঘটনায় ওই চিকিৎসক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

রাতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু, আওয়ামীলীগ নেতা ও তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হিরণসহ স্থানীয় আওয়ামীলীগের কয়েকজন নেতা বিষয়টি মিমাংসা করার চেষ্টা করেন। খবর পেয়ে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, বিএমএর সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরে আওয়ামীলীগ ও যুবলীগ নেতারা কৌশলে ছাত্রলীগ নেতাকে দিয়ে ক্ষমা চেয়ে ঘটনাটি ধামাচাপা দেন।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রেজাউল করিম রাজিব বলেন, আওয়ামীলীগ ও যুবলীগ নেতারা ছাত্রলীগ নেতাকে আমার কাছে ক্ষমা চাইতে বলেন; সে আমার কাছে ক্ষমা চায়। এ সময় সিভিল সার্জন ও বিএমএর সভাপতি উপস্থিত ছিলেন।

কমলনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু বলেন, চিকিৎসকের সাথে ছাত্রলীগে নেতাকে মিলিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়নি। এ সময় আমরা অভিযোগটি প্রত্যাহারের অনুরোধ করি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930