সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

জামিন পেলেন কণ্ঠশিল্পী মিলা

আদালত প্রতিবেদক :

সাবেক স্বামী সানজারীর হত্যাচেষ্টার মামলায় সঙ্গীতশিল্পী মিলা ইসলামকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন উচ্চ আদালত।

সোমবার (১ জুলাই) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ জামিন দেন।

শুনানিতে মিলা উপস্থিত ছিলেন।

এ গায়িকার বিরুদ্ধে গত ৫ জুন অ্যাসিড হামলার অভিযোগে মামলাটি করেছেন এস এম পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন।

উত্তরা পশ্চিম থানায় দায়ের করা এ মামলায় মিলা ছাড়াও তার সহকারী পিটার কিমকে আসামি করা হয়েছে।

মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি ২ জুন দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন।

রাত ৮টার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরে পারভেজ মোটরসাইকেল চালানোর সময় তার গায়ে কে বা কারা অ্যাসিড ছুড়ে মারে।প্রাথমিকভাবে ধারণা করা হয়, পারভেজের শরীরের ৮ থেকে ১০ শতাংশ পুড়ে গেছে।

দীর্ঘ ১০ বছর প্রেম করার পর ২০১৭ সালের ১২ মে বৈমানিক পারভেজ সানজারিকে বিয়ে করেন সংগীত তারকা মিলা। কিন্তু এক দশকের সে চেনা-জানা বিলীন হয়ে যায় মাত্র পাঁচ মাসে। ওই বছরের সেপ্টেম্বরে ডিভোর্স হয়ে যায় পারভেজ ও মিলার।

একাধিক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগ এনে স্বামীর ঘর ছাড়েন গায়িকা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930