বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের
মোরশেদ আলম এমপি (ফাইল ছবি)

মোরশেদ আলম এমপি মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

অর্থ বাণিজ্য ডেস্ক :

বিশিষ্ট শিল্পপতি ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক আলহাজ মোরশেদ আলম এমপি ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৪৪তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

আলহাজ মোরশেদ আলম বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি ১০ম ও ১১তম জাতীয় নির্বাচনে নোয়াখালী-২  (সেনবাগ-সোনাইমুড়ি) আসন থেকে  সংসদ সদস্য নির্বাচিত হন।

এছাড়াও তিনি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির চেয়ারম্যান এবং পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যাংক, বীমা, আর্থিক সেবা, গণমাধ্যমের পাশাপাশি আবাসন ও নির্মাণ শিল্প, হোটেল অ্যান্ড রিসোর্টস, রপ্তানিমুখী শিল্পসহ বহুবিধ ব্যবসা ও শিল্পের সাথে সম্পৃক্ত বিশিষ্ট এ উদ্যোক্তা।

আলহাজ মোরশেদ আলম আপামর জনসাধারণের জীবনমান উন্নয়নে সমাজসেবা, শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ উন্নয়নে একজন নিবেদিত কর্মী।

তিনি নোয়াখালীর নাটেশ্বরে মোরশেদ আলম হাইস্কুল প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, নোয়াখালীর বজরা হাইস্কুল ও কাজী নগর মাদরাসার একজন অন্যতম পৃষ্ঠপোষক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১