সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

গণস্বাস্থ্য হাসপাতালে আট বছরের শিশুকে ধর্ষণ

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হাসপাতালের জেনারেটর রুমে এ ঘটনা ঘটে। 

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

মোশাররফ হোসেন জানান, শিশুটির মা গণস্বাস্থ্য হাসপাতালে চাকরি করেন। ধর্ষণের শিকার হবার সময় শিশুটির মা কাজে ব্যস্ত ছিলেন।

এ সুযোগে রায়হানুল ইসলাম (১৬) নামের এক কর্মচারী শিশুটিকে মোবাইল ফোন দেয়ার কথা বলে ডাকেন। জেনারেটর রুমে এলে ওই শিশুকে ধর্ষণ করে রায়হান। পরে শিশুটির চিৎকার শুনে হাসপাতালের কর্মীরা তাকে উদ্ধার করেন।

পরে রায়হানকে আটক করে পুলিশে সোপর্দ করে হাসপাতাল কর্তৃপক্ষ। ধর্ষণের শিকার হওয়া শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। 

সূত্র : আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930