সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

‘রকস্টার’ সিনেমা : দীপিকা না করায় সুযোগ পান নার্গিস

বিনোদন ডেস্ক :

বলিউডের সফল চলচ্চিত্র পরিচালক ইমতিয়াজ আলীর ‘রকস্টার’ ছবিটি দর্শক মহলে তুমুল জনপ্রিয়তা পায়। রণবীর কাপুর ও নার্গিস ফাকরি জুটির ছবির গানও দারুণ পছন্দ করেন দর্শক।

ছবিতে নার্গিসের অভিনয় ভালো লাগেনি এমন দর্শক খুঁজে পাওয়া কঠিনই হবে। সম্প্রতি নতুন একটি তথ্য জানিয়েছেন পরিচালক ইমতিয়াজ আলী। আর তা হলো- নার্গিস নন, ছবির নায়িকা হিসেবে পরিচালকের প্রথম পছন্দ ছিল দীপিকা পাড়ুকোন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ইমতিয়াজ আলীর পরিচালনায় ‘লাভ আজকাল’, এবং ‘তামাশা’র মতো ছবিতে অভিনয় করেছেন দীপিকা। সদ্য এই পরিচালক ‘লাভ আজকাল’র সিক্যুয়েলের শুটিং শেষ করেছেন। সেখানে জুটি হয়েছেন হালের ক্রেজ সারা আলী খান ও কার্তিক আরিয়ান। এ ছবির শুটিং শেষে ‘রকস্টার’র নায়িকা সংক্রান্ত তথ্যটি দেন ইমতিয়াজ।

তখনকার কথা মনে করে ইমতিয়াজ বলেন, ছবির মিটিং-এ দীপিকা একটি গাড়ি থেকে নামেন ঠিক সেসময় আমি হোটেলের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম। আমি জানতাম এই সেই মেয়ে যে কিনা আমার ছবির নায়িকা। ঠিক তেমনি করে দীপিকাও জানতেন আমিই পরিচালক।

কিন্তু বেশ কিছু কারণে ছবির শুটিং শুরু হতে বিলম্ব হয়। দীপিকাও অন্য ছবির কাজে ব্যস্ত হয়ে পড়েন। ফলে ছবিতে নতুন নায়িকার অন্তর্ভুক্তি ঘটে, তিনি নার্গিস। ইমতিয়াজ নাকি অনেক কিছুই ভুলে গেছেন শুধু ভুলতে পারেননি দীপিকার সেই গাড়ি নেমে তার দিকে এগিয়ে আসার স্মৃতি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930