সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

এসএসসি পাশ করেই গাইনী ডাক্তার, কাটলেন ২ রোগীর জরায়ু!

স্বাস্থ্য ডেস্ক :

রাজধানীর যাত্রাবাড়ি দোলাইরপাড় কিউর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার নামক এক হাসপাতালে অভিযান চালিয়ে ২ ভুয়া ডাক্তারসহ ৩জনকে আটক করেছে র‌্যাব ১০ এর ভ্রাম্যমান আদালত। বুধবার রাতে তাদের আটক করা হয়।

জানা যায়, দুই রোগীর জরায়ু অপারেশন করে ফেলে দেয়ার ঘটনায় অভিযান চালানোর পর দেখা গেল অভিযুক্ত হাসপাতালের ২ চিকিৎসকই ভুয়া।

ডাক্তারী কোনো ডিগ্রী না থাকার পরও ডাক্তার পরিচয় দিয়ে অনেক দিন ধরে অপারেশন করে আসছিলেন তারা।

আটকের পর ডাক্তার না হয়েও অপারেশন করার অপরাধে তাদেরকে ৮ লাখ টাকা জরিমানাসহ ২ বছর করে কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও সিলগালা করে দেয়া হয় হাসপাতালটি।

হাসপাতালটির মালিক রাহিমা আক্তারকে ৪ লাখ টাকা জরিমানাসহ ২ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

গতকাল রাত ১টার দিকে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সারোয়ার আলম এ নির্দেশ দেন।

এসময় ডিজি হেলথ এর পরিচালক ডাঃ. মো. শফিউর রহমান উপস্থিত ছিলেন।

র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সারোয়ার আলম জানান, কিউর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের মালিক রাহিমা আক্তার এসএসসি পাশ করে ২০০৮ সাল থেকে ১৩ বছর নিজেকে গাইনী ডাক্তার পরিচয় দিয়ে এ হাসপাতাল পরিচালনা করে আসছিলেন।

ভুয়া ডাক্তার এস এম আল মাহমুদ নিজেকে এমবিবিস ও এফসিপিএস ডিএমসিএইচ পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

এছাড়া সার্জারী ডাক্তার না হয়েও ডাক্তার নাজমুল হুদা কোনো সার্জারী ডাক্তারের পরামর্শ ছাড়াই দুইজন রোগীর জরায়ুর অপারেশন করার অপরাধে তাকে ২ লাখ টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারোয়ার আলম।

হাসপাতালটি সিলগালা করে দেয়া প্রসঙ্গে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারোয়ার আলম বলেন, ২ বছর আগেও হাসপাতালটিকে জরিমানা করা হয়েছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930