সর্বশেষ:
চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল

এক ক্লিকেই প্রিয়াঙ্কার আয় ২ কোটি ২৯ লাখ টাকা!

বিনোদন ডেস্ক :

প্রিয়াঙ্কা চোপড়া। শুধু ব্যক্তিগত জীবন নয় বরং নানা কারণেই খবরের শিরোনামে আসেন এই নায়িকা। নিজের চেয়ে কম বয়সী কারো সঙ্গে প্রেম করে, আবার কখনো মায়ের সঙ্গে ধূমপান করে আবার বীচে অন্তর্বাস পরে খবরের শিরোনাম হন প্রিয়াঙ্কা।

তবে এবার এই নায়িকা আলোচনায় আসলেন নতুন একটি বিষয় নিয়ে। তার ইনস্টাগ্রামে এখন অনেক বেশী ফ্যান ফলোয়ার। জানা গেছে, সেখানে প্রিয়াঙ্কা একটি পোস্ট করলেই তা নিমেষে পৌঁছে যায় ৪ কোটি ৩০ লাখের বেশি ফলোয়ারের কাছে।

আর বিজ্ঞাপনদাতারা সেই সুযোগ হাত ছাড়া করতে চান না? তাই তারা প্রিয়াঙ্কাকে দিয়ে নাকি ক্লিক করাম! এখন প্রশ্ন হল, একটা ক্লিকে কত রুপি পান প্রিয়াঙ্কা?

সম্প্রতি ইনস্টাগ্রামের ধনীর তালিকা প্রকাশ করেছে হুপার এইচকিউ। সেখানে প্রিয়াঙ্কার অবস্থান ১৯তম। এরপরেই ইন্ডিয়াটুডে ও টাইমস অব ইন্ডিয়ায় একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

তাতে বলা হয়েছে, মাত্র একটি প্রচারণামূলক ক্লিকের জন্য নাকি প্রিয়াঙ্কা পেয়ে থাকেন দুই লাখ ৭১ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ২৯ লাখ টাকারও বেশি।

তবে হুপার এইচকিউর তালিকায় ইনস্টাগ্রামে ধনীর প্রথম স্থানে আছেন কাইলি জেনার, পোস্ট প্রতি তার আয় ১২ লাখ ৬৬ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ৭৯ লাখ টাকারও বেশি। এই তারকার ফলোয়ার ১৪ কোটি ছাড়িয়েছে বেশ আগেই।

অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য পান এক লাখ ৯৬ হাজার ডলার বা এক কোটি ৬৫ লাখ টাকা। ইনস্টাগ্রামে তার রয়েছে সাড়ে তিন কোটির বেশি ফলোয়ার।

এদিকে, ২১ অক্টোবর মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কা বলিউড কামব্যাক ছবি ‘দ্য স্কাই ইজ পিংক’। সোনালি বোসের পরিচালনায় তার বিপরীতে আছেন ফারহান আখতার। তাদের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সদ্য বলিউডকে বিদায় জানানো জায়রা ওয়াসিম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031