শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

৫ বছরের নাতনীকে ধর্ষণের দায়ে দাদার কারাদন্ড

আকাশবার্তা ডেস্ক :

সিরাজগঞ্জ জেলার পৌর এলাকায় পাঁচ বছরের নাতনীকে ধর্ষণ মামলায় দাদা আব্দুস সাত্তারকে (৭০) সাত বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩০জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এই কারাদণ্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আব্দুস সাত্তারের বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাস পাড়ায়। এই আদালতের স্পেশাল পিপি শেখ আব্দুল হামিদ লাবলু এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাস পাড়ায় আব্দুস সাত্তার তার পুত্র আব্দুল খালেক পরিবারসহ একই বাড়িতে বসবাস করতেন। ২০১৭ সালের ১৯ আগস্ট দুপুরে আব্দুস সাত্তার তার নাতনী তাহমিনা তানজিদ খুশবোকে (৫) তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।

এসময় শিশুটি এই ঘটনা তার মাকে বলে। মা শিশুটিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক পরীক্ষা শেষে মেডিকেল বোর্ড শিশুটিকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে উল্লেখ করে আদালতে প্রতেবেদন দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় প্রদান করেন আদালত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০