রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি
সেলুন মালিকদের সঙ্গে কানাইঘাট থানার ওসির বৈঠক।

বখাটে স্টাইলে চুল না কাটতে সেলুন মালিকদের ওসির নির্দেশ

আকাশবার্তা ডেস্ক :

ছাত্র, তরুণ ও যুবকদের চুল-দাড়ি ‘বখাটে’ ও ‘মডেলিং’ স্টাইলে না কাটতে সেলুন মালিকদের নির্দেশ দিয়েছেন সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ।

যদি কোনও ব্যক্তি এই নির্দেশ অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

নিজের কার্যালয়ে কানাইঘাট বাজারের সকল সেলুন ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে এ নির্দেশ দেন ওসি।

এ সময় ওসি আব্দুল আহাদ সেলুন ব্যবসায়ীদের বলেন, কানাইঘাটে ছাত্র ও উঠতি বয়সের যুবকদের বখাটেপনা স্টাইলে চুল এবং দাড়ি ও গোঁফ মডেলিং করে কাটা যাবে না। ‘বখাটে স্টাইলে’ চুল কাটার পোস্টার সেলুন থেকে সরিয়ে ফেলতে হবে। এখন থেকে যারা এসব কথা অবজ্ঞা করে ‘বখাটে স্টাইলে’ চুল-দাড়ি কাটবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, ‘বখাটে’ স্টাইলে চুল কাটার বিষয়ে প্রায় সময়ই ছাত্র, যুবকদের অভিভাবকরা ও শিক্ষকরা থানায় এসে মৌখিকভাবে অভিযোগ করেছেন।

যে সকল ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ,  তারা সবাই সপ্তম থেকে একাদশ শ্রেণির ছাত্র। এসব যুবকরা বিভিন্ন স্টাইলে চুল কেটে বখাটেদের মতো ঘুরাফেরা করে ইভটিজিংসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে। এজন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০